# Tags

নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি-স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অসত্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যে মব সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ ও সারা দেশে আইনশৃংখলা অবনতির প্রতিবাদে নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষনি করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন
সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ নাটোর।শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন,সাংগঠনিক সম্পাদক চমক হাসান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন দেশে পরিকল্পিত ভাবে একটি গোষ্ঠী অস্থিতিশীল করতে চেষ্টা করছে । দেশে মব সৃষ্টি করছে এদের কে প্রতিহত করতে হবে। দেশে আইশৃঙ্খলা এবং শহীদ জিয়া ও তারেক রহমান কে নিয়ে তারা কটুক্তি করছে তাদের বিচার করতে হবে।